• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশে অবাধ দখলবাজি ও চাঁদাবাজি চলছে : মজনু

প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:০৯
আপডেট: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:০৯

966669

দেশে অবাধ দখলবাজি ও চাঁদাবাজি চলছে : মজনু

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির বিরুদ্ধে একটা দল কুৎসা রটাচ্ছে মন্তব্য করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, একটা দলের প্রধান বলছেন- দেশে অবাধ দখলবাজি ও চাঁদাবাজি চলছে। অথচ যারা এসব অভিযোগ করছেন তারা যে ৫ আগস্টের পর ব্যাংক, হাসপাতাল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দখল করেছেন; তা নিয়ে কোনো কিছু বলছেন না। বিএনপিতো বিভিন্ন অভিযোগে দলের অনেক ত্যাগী নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। কিন্তু সে দলটি তাদের দখলবাজির বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে জাতি তা জানতে চায়।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুরান ঢাকার লালবাগের আজাদ বালুর মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা জন সম্পৃক্ততায় এক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে লালবাগ থানা বিএনপি।

মজনু বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মীর বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান আওয়ামী ক্যাডাররা দখল করেছে। দুএকটি জায়গায় তা পুনঃদখল নিতে গেলে সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। আর একটি দল দখল করে বলে আমরা আমাদের জায়গা পুনরুদ্ধার করছি। এই হচ্ছে বিএনপির সাথে অন্য দলের পার্থক্য।

সভায় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ থেকে বৈষম্যের রাজনীতি আর থাকবে না। ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য আর কাউকে জীবন দিতে হবে না। দেশকে দুর্নীতি ও একনায়কতন্ত্র মুক্ত করতে হলে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, বিএনপি একটি সংগ্রামী দল। গণতন্ত্র ও বহুদলীয় শাসনব্যবস্থার প্রয়োজনে এ দলটির জন্ম। তাই গণতন্ত্র ও ভোটের অধিকারের প্রশ্নে বিএনপি কখনো আপস করেনি, আগামীতেও করবে না।

এতে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ উপদেষ্টা মাহাদী আমিন, বিএনপির সহযুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, কেন্দ্রীয় সদস্য হামিদুর রহমান হামিদ, নাসিমা আক্তার কল্পনা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, মোশারফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, মীর আশরাফ আলী আজম, হাজি মনির হোসেন, সাইদুর রহমান মিন্টু, ফরহাদ হোসেন, মকবুল ইসলাম খান টিপু, ঢাকা মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সুমন ভূঁইয়া, কৃষক দলের আহ্বায়ক হাজী কামাল হোসেন, মহিলা দলের সভাপতি রুমা আক্তার, ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com