• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

প্রধান উপদেষ্টার কাছে দুই সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৩৯
আপডেট: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৩৯

 

জনতার আওয়াজ ডেস্ক
জনপ্রশাসন ও বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন আজ বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এবং বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রতিবেদনগুলো হস্তান্তর করেন।

দেশের বিভিন্ন খাতে সংস্কারের জন্য গত অক্টোবরে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।

প্রথম দফায় জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচনব্যবস্থা, সংবিধান ও বিচার বিভাগ- এই ছয়টি ক্ষেত্রের সংস্কার কমিশন হয়।

দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারীবিষয়ক ও স্থানীয় সরকার ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব তৈরির জন্য পাঁচটি কমিশন গঠিত হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন ১৫ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়।

গত ১৮ নভেম্বর গঠিত গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারীবিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রতিবেদন দিতে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পায়।
সূত্র : বিবিসি

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম