লক্ষ্মীপুর প্রতিনিধি
মাদক দেখলে মাথা গরম হয়ে যায়, খুব রাগ হয়, আপনারা যদি আমাকে ঠিকঠাক মতো ভোট দেন তাহলে মাদকের শিকল উঠিয়ে দিব। মাদকের কোনো আস্তানা থাকবে না।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রায়পুর পৌর ৮নং ওয়ার্ডের তুলাতলী এলাকায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের এক মতবিনিময় সভায় এ সব মন্তব্য করেন রায়পুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহার মেম্বার।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী বিএনপির পৌর ৮নং ওয়ার্ড কমিটির নির্বাচনে আপনাদের পছন্দ মতো যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন। আমরা আমাদের ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাস মুক্ত করবো। সবাই মিলেমিশে থাকব। আমি দলের দুর্দিনে কর্মীদের পাশে ছিলাম এবং সব সময় থাকব।
অন্যদিকে পৌর ৮নং ওয়ার্ডের ছাত্র দলের সভাপতি নিরব আহমেদ তার বক্তব্যে বলেন, আমার বাবা রায়পুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কমিটির নির্বাচনে সভাপতি প্রার্থী—আপনারা আমার বাবাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন পৌর ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ আলম।
সভায় অন্যান্যদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আরমান হোসেন, জাহিদ হাসান, আলমগীর হোসেন আবির, ফরহাদ ইসলাম, জাবেদ হোসেনসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












