• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ২:২১
আপডেট: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ২:২১

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইন (৪০) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৭ ফেব্রæয়ারী ভোর রাত সাড়ে চারটার দিকে ফতুল্লা মডেল থানার পূর্ব লালপুর (পাকিস্তান খাদঁ) এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাকে হত্যা করে পালিয়ে যায় দূর্বৃত্তরা।
নিহত মামুন হোসাইন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবয়াক। সে ফতুল্লা পূর্ব লালপুর(পাকিস্তান খাদ) এলাকার মৃত সমন আলীর পুত্র।
নিহতের পরিবারের দাবী আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার ও সুমন এ হত্যাকান্ডের জন্ম দিয়েছে। বেশ কয়েক মাস ধরেই আক্তার ও সুমন নিহত মামুন কে হুমকি দিয়ে আসছিলো।
নিহত মামুনের বড় ভাই আমজাদ জানান, মামুন বাসায় ঘুমিয়ে ছিলো। তাকে কে বা কারা বাসা থেকে ডেকে করে রেললাইন সংলগ্ন মামুনের মালিকানাধীন মা-বাবার দোয়া নামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিয়ে যায়। সেখানেই মামুন গুলি করে হত্যা করে পালিয়ে যায় ঘাতকচক্র। গুলির শব্দ শুনে সে বাসা থেকে বের হয়ে দেখতে পায় ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই পরে আছে মামুনের নিথর দেহ। পরে পরিবারের সদস্যদের সহোযোগিতায় খানপুর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে।
তার দাবী আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার ও সুমন বাহিনীই এই হত্যাকান্ডের সাথে জড়িত। বেশ কয়েক মাস ধরেই মামুন কে হত্যার হুমকি দিয়ে আসছিলো এই চক্রটি।
তিনি জানান ,আজাদ নামের এক ছেলে নিহত মামুনের অফিসের ভিতর ঘুমায়। আজাদ তাকে জানিয়েছে যে গুলির শব্দ শুনতে পেয়ে তাকিয়ে দেখে যে দুটি ছেলে দৌড়ে কোতালেরবাগ এলাকার দিকে চলে যাচ্ছে। নিহত মামুন ইট, বালু ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের চিন্থিত করে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম