• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শাহবাগে সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গে পুলিশের লাঠিচার্জ

প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৪৭
আপডেট: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৪৭

966663963

শাহবাগে সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গে পুলিশের লাঠিচার্জ

জনতার আওয়াজ ডেস্ক
হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়া ঠেকাতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আদালতের রায়ের প্রতিবাদে এদিন সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। এসময় তারা একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলে আসেন। এসময় পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা পুলিশের বাধা ডিঙিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশকে ঘটনাস্থলে আহত এক নারীকে সিএনজি চালিত অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।

গত বছরের ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ৩ পার্বত্য জেলা বাদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন।

পরে এক রিটের শুনানি শেষে গত বছরের ১৯ নভেম্বর এই ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা বিভাগ লিভ টু আপিলের আবেদন করলে বৃহস্পতিবার আপিল বিভাগ এই রায় দেন।

এরপরই সচিবালয়ের সামনে অবস্থান নেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এ সময় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। পরে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা। এ সময় নিয়োগ বাতিল করে রায় দেওয়া বিচারপতিদের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com