• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাজীপুরে সমাবেশের ডাক জাতীয় নাগরিক কমিটির

প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১:১২
আপডেট: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১:১২

9666630 1

গাজীপুরে সমাবেশের ডাক জাতীয় নাগরিক কমিটির

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে অভিযোগ করে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গাজীপুর জেলা ও মহানগর জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ডিসি অফিস চত্বরে এই বিক্ষোভ সমাবেশ হবে।

জাতীয় নাগরিক কমিটির পোস্টারে বলা হয়েছে, ‘গাজীপুরে শিক্ষার্থীদের ওপর খুনি আ ক ম মোজাম্মেল ও জাহাঙ্গীর এবং আওয়ামী দোসরদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অবিলম্বে বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ হবে।’

এ ঘটনায় শুক্রবার গভীর রাতে ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম লিখেছেন, ‘গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি…।’

ভারতে অবস্থানরত শেখ হাসিনার ‘উসকানিমূলক’ বক্তব্যের অভিযোগ তুলে ধানমন্ডির ৩২ নাম্বারসহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা চালাচ্ছে ছাত্র-জনতা। এই ধারাবাহিকতায় শুক্রবার রাতে গাজীপুরের দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের গ্রামের বাড়িতে ছাত্র-জনতা হামলার চেষ্টা করে।

এলাকাবাসী জানান, সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পৈতৃক বাড়ি থেকে রাত ১০টার দিকে চিৎকার শোনা যায়। একপর্যায়ে স্থানীয় কয়েকজন যুবক বিক্ষুব্ধ জনতার ওপর হামলা চালায়। এ সময় অন্তত ১২-১৬ জন আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com