• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

৯ মাসে দেশ স্বাধীন হলে নির্বাচন কেন নয় : মনি

প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:২৬
আপডেট: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:২৬

 

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি বলেছেন, ৯ মাসে দেশ স্বাধীন হয়েছে, নির্বাচন কেন ৯ মাসে নয়। জনগণ এখন নির্বাচন চায়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বরগুনার পাথরঘাটা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ গিলে খাওয়ার জন্য। আর এখন সাংবাদিকদের দায়িত্ব দেশকে রক্ষা করার। আপনারা সেই দায়িত্ব পালন করবেন।

পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি আমিন সোহেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বরগুনা জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জামাল, পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক, পাথরঘাটা পৌর বিএনপির আহ্বায়ক হারুন রশিদ হাওলাদার প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম