• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কৃষি সচিবের অপসারণ দাবিতে রাজধানীতে বিক্ষোভ

প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:০৮
আপডেট: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:০৮

কৃষি সচিবের অপসারণ দাবিতে রাজধানীতে বিক্ষোভ

জনতার আওয়াজ ডেস্ক

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে স্বৈরাচারী শেখ হাসিনার ঘনিষ্ট সহচর হিসেবে উল্লেখ করে তার অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘ফ্যাসিবাদ বিরোধী’ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই সমাবেশের ব্যানার ও ফেস্টুনে পতিত সরকারের সাথে কৃষি সচিবের ঘনিষ্ঠতা সংক্রান্ত ছবি দেখা যায়।

‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’ শ্লোগান তুলে বর্তমান কৃষি সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ানসহ অন্য ফ্যাসিস্ট আমলাদের অপসারণের দাবির কথা লেখা হয় ওই ব্যানারে।

সমাবেশের অন্যতম সংগঠক শেরেবাংলা কৃষিবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নজরুল ইসলাম তুহিন জানান, কৃষি সচিবসহ ফ্যাসিস্ট আমলাদের অপসারণ দাবিতে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মিছিল নিয়ে যাওয়ার পথে শাহবাগে পুলিশ আটকিয়ে দেয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আসাদ বিন রনিসহ অনেকেই উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com