জামালপুর প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, বিশ্বের স্বীকৃত দুর্নীতিবাজ পরিবারগুলোর একটি শেখ পরিবার। শেখ কামাল ব্যাংক ডকাতি করে পালিয়ে গিয়ে ছিল। শেখ হাসিনা পালিয়ে গিয়ে মুখ দেখাতে পারেন না।
তিনি আর বলেন, তার (শেখ হামিনা) মেয়ে পুতুল ও স্বামী গলা পর্যন্ত খেয়েছে; খাবার পর আর হজম করতে পারে নাই। তার বোন শেখ হাসিনা মিলে দুই বোনে চুক্তি করেছে— তুমি দেশ চালাবা যা পাবা খাবা আর বেশির ভাগ টাকা আমি পাবো।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর শাখার বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাবিব উন নবী খান।
তিনি আরও বলেন, শেখ রেহেনা ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশে বড় বড় এমন কোন প্রজেক্ট নাই যা তার সহযোগিতা ছাড়া পাশ হয়েছে। তিনি ক্যাশ নিয়েছেন, প্রজেক্ট পাশ করেছেন। আমি মনে করে ছিলাম, শেখ পরিবারে একটি মেয়ে টিউলিপ ভালো আছে এখন দেখি তিনিও শেষ। এই হলো শেখ পরিবারের অবস্থা।
সারা বাংলাদেশে যারা ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তাদের মুখে এদেশের জনগণ ভোটের কথা শুনতে চায়না বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নেতা।
দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, আব্দুল ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।













