• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঢাকা-২ আসনে মাদক ও চাঁদাবাজির স্থান নেই : আমান উল্লাহ আমান

প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:১৫
আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:১৫

98555528 1

ঢাকা-২ আসনে মাদক ও চাঁদাবাজির স্থান নেই : আমান উল্লাহ আমান

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ঢাকা-২ আসনে মাদক ও চাঁদাবাজির কোনো স্থান নেই। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা মাদক ও চাঁদাবাজি সম্পর্কে তুলে ধরে মাদক ও চাঁদাবাজমুক্ত ঢাকা-২ গঠনে অবদান রাখুন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী বাহেরচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেন, ভাকুর্তা, তেঁতুলঝোড়া, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর এলাকাকে মাদকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করছি। এখন থেকে এসব এলাকায় যদি কেউ মাদকসেবন করে বা বিক্রি করে তবে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। কেউ চাঁদা দাবি করলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।

তিনি আরও বলেন, মাদক ও চাঁদাবাজের স্থান ঢাকা-২ আসনে হবে না। যদি আমার দলের নেতাকর্মীও মাদক এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ভাকুর্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজি নুরুল মমিনের সভাপতিত্বে ও ভাকুর্তা ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফুল আলম সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহসভাপতি শামীম আহসান, ভাকুর্তা ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com