• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৪১৬ হাজি

প্রকাশ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ৮:৪৪
আপডেট: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ৮:৪৪

9666325874 1

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৪১৬ হাজি

স্টাফ করেসপন্ডেন্ট

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফেরা শুরু করেছেন হাজিরা। প্রথম ফিরতি হজ ফ্লাইট বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এতে ৪১৬ জন হাজি দেশে ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

ধর্ম মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট চলবে ৪ আগস্ট পর্যন্ত। সরকারি ব্যবস্থাপনার হাজিরা প্রথম ফিরতি ফ্লাইটে (বিজি-৩৫০২) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে আসবেন।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘আমাদের শিডিউল অনুসারে রাত সাড়ে ১০টায় ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। প্রথম হজ ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৬ জন হজযাত্রী।’

ফ্লাইনাসের ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৫ জুলাই। এদিকে সৌদি এয়ারলাইন জানিয়েছে, ১৫ জুলাই থেকে দেশে পৌঁছাবে হজ ফ্লাইট। রাত ১টা ৪৫ মিনিটে একটি এবং সকাল সাড়ে ৮টায় আরেকটি ফ্লাইটে হজ যাত্রীরা দেশে আসবেন।

পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৮ জুলাই। এ বছর হজ ব্যবস্থাপনার সদস্যসহ বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। বাংলাদেশ থেকে মোট ১৬৫টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৮৭টি। এসব ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে পতাকাবাহী এয়ারলাইনটি। এ ছাড়া সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী। আর ফ্লাইনাস পরিবহন করেছে ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ৫ জুন, শেষ হয় ৫ জুলাই।

এবছর সৌদি আরবে মারা গেছেন মোট ১৮ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে পুরুষ ১৩ জন, নারী ৫ জন। সর্বশেষ ১৪ জুলাই কুষ্টিয়া জেলার মো. আজিজুল হক মারা যান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com