• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বাস্থ্য

সুপ্রিম কোর্টের ফটকে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৪৩
আপডেট: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৪৩

96004 5

সুপ্রিম কোর্টের ফটকে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

জনতার আওয়াজ ডেস্ক
বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, ‘ডাক্তার’ পদবি শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখা।

মেডিকেল সহকারীরা ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করার চেষ্টা করছে, এমন অভিযোগে কয়েকশ ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাইকোর্ট অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রায় অংশ নেন বেশ কয়েকজন চিকিৎসকও। সাড়ে ১২টার দিকে সুপ্রিম কোর্টের ফটকে পুলিশ তাদের আটকে দেয়।

আন্দোলনকারীরা বলেন, ২০১৩ সালে মেডিকেল সহকারীরা ‘ডাক্তার’ উপাধি ব্যবহারের অধিকার চেয়ে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। তাদের অভিযোগ, ১১ বছর ধরে মামলাটি বিচারাধীন থাকায় আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও মেডিকেল সহকারীরা অবৈধভাবে এই উপাধি ব্যবহার করছেন।

এই রিটের ব্যাপারে আজ হাইকোর্ট আদেশ দেবে বলে জানা গেছে।

তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে আছে, দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং বিসিএসের চাকরিতে প্রবেশ বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বাড়ানো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com