• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নতুন দলকে শুভকামনা জানালেন আইন উপদেষ্টা

প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৪৯
আপডেট: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৪৯

নতুন দলকে শুভকামনা জানালেন আইন উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
বিকেলে ঘোষণা হতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দল। এতে শীর্ষ নেতৃত্বে আসছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন।

নতুন দলের শীর্ষ নেতাদের মধ্যে আখতার হোসেন ও নাহিদ ইসলামকে নিয়ে স্মৃতিচারণ করলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নতুন রাজনৈতিক দলটির জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।

পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘২০২৪ এর ভুয়া নির্বাচনের পর খুব মন খারাপ করে থাকতাম। এমন সময় আখতার একদিন আইন বিভাগে এলো। বলে কয়ে আমি তাকে বাড়ি থেকে ঢাকায় আনিয়ে মাস্টার্স শেষ করতে রাজি করিয়েছিলাম। কিন্তু এরপরও ক্যাম্পাস ছেড়ে যাওয়ার কোনো লক্ষণ নাই তারমধ্যে।’

তিনি বলেন, ‘আমার গাড়ি থামিয়ে সে (আক্তার) সালাম দিল। তারপর বেশ কিছুক্ষণ কাঁচুঁমাচু করে দাঁড়িয়ে রইল। আমি বিরক্ত হলাম। আরও বিরক্ত হলাম যখন সে বলল, নুর-রাশেদদের দল ত্যাগ করে নতুন সংগঠন করবে! আমি বললাম: আবার নতুন দল! আর কতোবার মার খেতে চাও তুমি! সে মাথা নীচু করে মৃদু হাসতে থাকে।’

‘এই অদ্ভূত হাসির কোনো মানে খুঁজে পেলাম না। বেশি কথা না বলে বাসায় চলে এলাম। কয়েকদিন পর ছাত্রলীগের হাতে মার খেয়ে তার রক্তাক্ত ছবি দেখে দুঃখ আর হতাশায় বুক বিদীর্ণ হলো। সে কি বুঝতে পারছে না কিছু হবে না আর এসব করে!’

তিনি আরো বলেন, ‘বুঝতে আমি-ই পারিনি। নতুন সংগঠন করার কয়েকমাসের মাথায় তারা এক অসম্ভবকে সম্ভব করল।
প্রবল প্রতাপশালী আর নির্মম ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতন ঘটাল। আখতারের সংগঠনের নাহিদ হয়ে উঠলো এই গণঅভূত্থানের প্রধান নেতা। উত্তাল জুলাই-এ আমার এবং আমার মতো লক্ষ মানুষের নেতা!’

সাবেক সহকর্মী নাহিদ ইসলামকে নিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘নাহিদের সাথে কাজ করলাম নতুন সরকারে। কতোবার যে সে আমাকে বিস্মিত করলো তার যোগ্যতা, বাকসংযম, ব্যক্তিত্ব আর অকল্পনীয় ম্যাচিউরিটি দিয়ে! নাহিদ থাকে আমার পাশের বাসায়। সে সরকার থেকে পদত্যাগ করার দিন গভীর রাতে তার সবুজ লনের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। মায়া বড় বিচিত্র বিষয়!’

আজ নাহিদ আর আখতার শুরু করছে নতুন যাত্রা। জুলাই গণঅভূত্থানের ছাত্র-তারুণ্যের প্রত্যাশা পুরণে শুরু হলো তাদের নতুন দলের অভিযাত্রা। জাতীয় নাগরিক পার্টির সবার জন্য অনেক দোয়া, শুভকামনা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com