• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫ ৩:৩২
আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫ ৩:৩২

কসবা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়া থেকে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতের সীমানায় বিএসএফ’র গুলিতে মো. আল-আমীন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আল-আমীন উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

বিজিবি’র বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাতে আলামিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছিলো। এসময় বিএসএফ তাকে চোরাকারবারি সন্দেহে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তবে তার লাশ এখনো হস্তান্তর করা হয়নি বলে জানান তিনি।