• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গুম হওয়া ও শহীদ পরিবারকে ইফতার সামগ্রী দিলেন আমিনুল হক

প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫ ৭:৪৭
আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫ ৭:৪৭

গুম হওয়া ও শহীদ পরিবারকে ইফতার সামগ্রী দিলেন আমিনুল হক

জনতার আওয়াজ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে দলের গুম-খুনের শিকার নেতাকর্মীদের পরিবারে উপহার সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার (০১ মার্চ) দুপুরে এ উপহার সামগ্রী তুলে দেন বিএনপির শীর্ষ এই নেতা। গুম হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূর আলম ও থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম এবং বৈষম্যবিরোধী গণআন্দোলনে শহীদ পল্লবীর ৫নং ওয়ার্ড যুবদল কর্মী মো. সানির পরিবারে সঙ্গে সাক্ষাৎ করে এই উপহার দেন।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, গুমের শিকার নেতাকর্মীদের পরিবার যেন না ভাবে তারা একা। সারা দেশে বিএনপির নেতাকর্মীরা যে একই পরিবারের সদস্য, সেটা বোঝাতেই এমন আয়োজন।

আমিনুল হক বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার এ দেশের বিরোধী মতের মানুষকে গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে। ইনশাল্লাহ আগামীতে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় এলে গুম-খুন হওয়া প্রত্যেকটি নেতাকর্মীর পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে এবং প্রত্যেকটি গুম-খুনের বিচার করবে বিএনপি।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া রমজানের উপহার তাদের পরিবারের হাতে তুলে দেন তিনি। একই সময়ে গুম হওয়া নেতাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদানসহ ভবিষ্যতে ব্যক্তিগতভাবেও সহযোগিতার আশ্বাস দেন আমিনুল হক।

এছাড়াও আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করবেন আমিনুল হক ।

উপহার সামগ্রী বিতরণকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজি নূর সালামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com