• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. শাহিদা রফিক মারা গেছেন

প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫ ৩:৩৫
আপডেট: রবিবার, ২ মার্চ, ২০২৫ ৩:৩৫

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার (২ মার্চ) সকালে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গতকাল শনিবার (১ মার্চ) স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পিএস মুকছেদুর রহমান আবির জানিয়েছিলেন, গেল বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে বিএনপির বর্ধিত সভাস্থলে গর্তে পড়ে পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন তিনি। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।

তিনি আরও জানান, বিএনপির বর্ধিত সভায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পায়ের চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

প্রফেসর শাহিদা রফিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী। এছাড়া তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর ছিলেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিকের প্রথম জানাজা বাদ যোহর ধানমন্ডি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজা বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম