• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

আবু সাঈদ হত্যা: গ্রেপ্তার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫ ৪:২২
আপডেট: রবিবার, ২ মার্চ, ২০২৫ ৪:২২

 

জনতার আওয়াজ ডেস্ক

জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের হত্যার ঘটনার প্রায় ৭ মাস পর মামলা দায়ের করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

রবিবার (২ মার্চ) সকালে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আবু সাঈদ হত্যার মামলাটি আমলে নিয়ে গ্রেপ্তার থাকা ৪ আসামিকে আগামী ৯ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওইদিনই এ মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এ্যাভোকেট তাজুল ইসলাম। তিনি জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ইসলাম এবং তৎকালীন ছাত্রলীগ নেতা এমরানের নেতৃত্বে ওইদিন হামলার ঘটনা ঘটে। গুলি চালান সাবেক এস আই আমীর হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়৷ এ ৪ জনই রংপুরে দায়ের করা দুটি পৃথক মামলায় কারাগারে আছেন। তদন্ত প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমের কথা উল্লেখ থাকবে বলেও জানান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম