• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

একটা উসিলা ধরে বিভেদ সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা আব্বাস

প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫ ৮:৪৪
আপডেট: রবিবার, ২ মার্চ, ২০২৫ ৮:৪৪

96000009 1

একটা উসিলা ধরে বিভেদ সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা আব্বাস

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বিএনপির সঙ্গে আলেম ওলামাদের একটি দূরত্ব, ভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এক শ্রেণির লোক দেশের বাইরে থেকে এবং দেশের ভেতরে থেকে। এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে উলামা মাশায়েখদের নয়। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাঁটল সৃষ্টি হবে, এই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে। দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে’

রবিবার (২ মার্চ) রাজধানীর লেডি ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আলেম-উলামা ও এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে মির্জা আব্বাস এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন নতুন দল এসেছে, আপনারা সাবধান থাকবেন। আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না। আমি কিন্তু বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। আমি এখনও বুঝি নাই সেকেন্ড রিপাবলিক কি। কী বুঝায়, আপনার বুঝেছেন কিনা জানি না? অর্থাৎ একটা উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে খেয়াল রাখবেন।’

কোনও দলের নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন, ‘আর আপনাদের মতো এরকমই পোশাক পরা একশ্রেণি ওদেরকে বাতাস দিয়ে যাচ্ছে। দয়া করে আপনারা ওদেরকে একটু সামাল দেবেন।’

তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে এগিয়ে নিয়ে যাব, ইনশাল্লাহ বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ইফতারে রাজধানীর দুটি মাদ্রাসা থেকে অন্তত ৮০ জন শিশু এতিম ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। রাজধানীর কয়েকটি মসজিদের ইমাম ও খতিবগণ ছিলেন ইফতারে।

বিএনপিনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ডেনি, অমলেন্দু অপু, জন গোমেজ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com