• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সংসদে গিয়ে ‘সেকেন্ড রিপাবলিক’ বাস্তবায়ন করতে হবে : আমির খসরু

প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫ ৪:৪৮
আপডেট: সোমবার, ৩ মার্চ, ২০২৫ ৪:৪৮

সংসদে গিয়ে ‘সেকেন্ড রিপাবলিক’ বাস্তবায়ন করতে হবে : আমির খসরু

জনতার আওয়াজ ডেস্ক

জনগণের ম্যান্ডেট (ভোটে) নিয়ে সংসদে গিয়ে জাতীয় নাগরিক পার্টিকে ‘সেকেন্ড রিপাবলিক’ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, নবগঠিত রাজনৈতিক দলের যে কোনও ভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের মুখোমুখি হতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এবং জনগণের মতামত নিয়ে সংসদে সেটি পাস করতে হবে। তারপরই নিজেদের দাবি-দাওয়া আদায় করা সম্ভব।

সোমবার (৩ মার্চ) রাজধানীর শেরে বাংলা নগরে কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দেশে নির্বাচিত সরকার না থাকায় সমস্যা বাড়ছে উল্লেখ করে আমির খসরু বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। যতদিন গণতান্ত্রিক সরকার না আসবে, ততদিন দেশ পিছিয়ে থাকবে।

নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকার চাইলে ডিসেম্বর নয়, জুনেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব। নির্বাচন যত দেরি হবে, দেশ তত ক্ষতিগ্রস্ত হবে।’

শিক্ষার্থীদের নতুন দল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল করার অধিকার সবারই আছে। নিজেদের আদর্শ ও দর্শন তুলে ধরার অধিকার তাদেরও আছে, অন্যান্য দলেরও আছে।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান, কর আইনজীবী ফোরামের নবনির্বাচিত সভাপতি মাহবুবুস সালেকীন, সাধারণ সম্পাদক আবু নাসের মেসবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com