• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নূর ভাই আমাদের দলে আসতে চায় : হান্নান মাসউদ

প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫ ৫:০৫
আপডেট: সোমবার, ৩ মার্চ, ২০২৫ ৫:০৫

 

জনতার আওয়াজ ডেস্ক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সম্প্রতি একটি বেসকারকারি টেলিভিশন চ্যানেলের এক টকশোতে এ কথা জানান তিনি।

আব্দুল হান্নান মাসউদ বলেন, নুরুল হক নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন। পাশাপাশি, যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করেছেন, তাদের অধিকাংশই আমাদের দলের সাথে যোগাযোগ করছেন এবং পার্টিতে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, আমরা কোয়ালিটিটা দেখেছি, কোয়ান্টিটিটা দেখিনি। আমরা নুরুল হক ভাইয়ের দলের বেশ কিছু সদস্যের সাথে আলোচনা করেছি এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি।

আমরা আদর্শিকভাবে অনেক দিক থেকে মিল রেখেছি, তবে আপাতত অন্য দল বিলুপ্ত করে আসা নিয়ে আমাদের কিছু দ্বিধা রয়েছে। ভবিষ্যতে, আমরা একসাথে কেন্দ্রভিত্তিক কাজ করতে পারি।

তিনি আরও জানান, নুরুল হক ভাই হঠাৎ করে মিডিয়াতে এসে ব্যক্তিগত আক্রমণ করেছেন, যা আমাদের কাছে ঠিক ভালো লাগেনি। আমরা বিশ্বাস করি, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তবে আলাপ-আলোচনা চলছে এবং যদি নুরুল হক চান, তিনি সহজেই আমাদের দলে আসতে পারবেন, অথবা আমরা তার দলে যোগ দিতে পারি যদি তার দল এ সুযোগ দেয়।

পিরোজপুর জেলা প্রশাসকের গাড়ি সরবরাহ বিষয়ে হান্নান মাসউদ বলেন, পিরোজপুরের ডিসিরা আমাদের সমাবেশে অংশগ্রহণের জন্য গাড়ি সরবরাহ করেছেন, কিন্তু বিষয়টি সঠিকভাবে হয়নি। আমরা এ জন্য দুঃখ প্রকাশ করছি। কিছু স্থানীয় ব্যক্তির চাপের কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, তবে এটি সামান্য একটি ঘটনা। আমরা এ ঘটনায় জাতির কাছে দুঃখ প্রকাশ করছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম