• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ছাত্র জনতাকে ১০ মিনিটে ক্লিয়ার করার ঘোষণা দেয়া হামিদ চাকুরীতে বহাল

প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ২:৩৯
আপডেট: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ২:৩৯

ছাত্র জনতাকে ১০ মিনিটে ক্লিয়ার করার ঘোষণা দেয়া হামিদ চাকুরীতে বহাল

জনতার আওয়াজ ডেস্ক
সিটি কর্পোরেশন এলাকায় মশক স্প্রে ম্যান হিসেবে মশক নিধনের কাজে কর্মরত থাকা হামিদুরের বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ। ফ্রেশ আওয়ামী লীগ সরকারের কোটায় চাকুরী বাগিয়ে নেওয়া, করপোরেশন বিভিন্ন ফাইল নিয়ে পাস করার তদবির, জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রলীগের সঙ্গে সশরীরে রাস্তায় উপস্থিত থেকে আন্দোলনকারীদের উপর হামলায় অংশ নেয়া, বিগত সরকারের আমলে সহকর্মী-কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেয়া সহ অসংখ্য অভিযোগ মাথায় নিয়েও স্বপদে বহাল তবিয়তে থাকায় ক্ষুব্ধ সংশ্লিষ্ট দপ্তরের অসংখ্য কর্মচারীরা।

নাম তার হামিদুর রহমান। কাওরানবাজার অঞ্চল-৫ এলাকায়‘মশক স্প্রে ম্যান হিসাবে কর্মরত। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে ছাত্রলীগের কোটায় চাকুরী পেয়ে বিগত কয়েক বছরে ক্ষমতার জোরে কাজ না করেই বেতন আত্মসাৎ করেছেন। পতিত আওয়ামী সরকারের আমলে সহকর্মীদের হুমকি ধামকির ওপরে রাখতেন তিনি। গত জুলাই আগস্ট এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থান নিয়ে ১০ মিনিটে আন্দোলনকারী সবাইকে ক্লিয়ার করার মেসেজ দিয়েছিলেন ফেসবুক পোস্টের মাধ্যমে।

স্বৈরাচার মুক্ত বর্তমান সময়ে এখনো তিনি বহাল তবিয়াতি আওয়ামী লীগের কোটায় চাকরিতে কর্মরত রয়েছেন। সারাদেশের সংস্থার হলেও সিটি কর্পোরেশনে হামিদুর রহমানের মত কয়েকশত কর্মকর্তা কর্মচারী বহাল তবিয়তে রয়েছেন যারা জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, এমনকি আওয়ামীলীগের কোটায় চাকরি বাগিয়ে নিয়েছিলেন। স্বৈরাচার শেখ হাসিনার এমন দোসরদের চাকরিতে বহাল থাকার বিষয় ভীষণ ক্ষুব্ধ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া অভিযোগ রয়েছে, হামিদুর রহমান ৪ আগষ্ট মিরপুর ১০ নম্বরে আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে ছাত্রদের ওপর হামলায় সশরীরে অবস্থান নিয়েছিলেন।

সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীদের দাবি দ্রুত হামিদুর রহমানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার।

এসব অভিযোগের বিষয়ে কথা বলতে হামিদুর রহমানের মুঠোফোনের যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com