• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপির দুই পেশাজীবী সংগঠন বিলুপ্ত

প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ২:৫০
আপডেট: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫ ২:৫০

96003 1

বিএনপির দুই পেশাজীবী সংগঠন বিলুপ্ত

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির পেশাজীবী সংগঠন হিসেবে পরিচিত দুইটি সংগঠনের কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ এর নেতৃত্বাধীন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (AEB) এর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব শীঘ্রই এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ এর কমিটি ঘোষণা করা হবে।

এছাড়াও আহবায়ক রাশিদুল হাসান হারুন এবং সদস্য সচিব ড. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বাধীন এগ্রিকালচারিষ্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAB) এর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই সংগঠনের কমিটিও খুব শীঘ্রই ঘোষণা করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com