• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

গণপরিষদ নয়, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: সিইসি

প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫ ১২:০২
আপডেট: বুধবার, ৫ মার্চ, ২০২৫ ১২:০২

গণপরিষদ নয়, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: সিইসি

জনতার আওয়াজ ডেস্ক
আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, রাজনৈতিক দলেরা তো অনেক কথাই বলে। আমরা তো ওই রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারব না।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে রায়েরবাজার বধ্যভূমিতে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সামনে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসঙ্গে করার কথা তোলেন নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তার বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এসব কথা বলেন। সিইসি বলেন, সরকারপ্রধান যেখানে একটি টাইমফ্রেম ঘোষণা করেছেন। হয় আগামী ডিসেম্বর, না হয় ২০২৬ সালের শুরুর দিকে। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনের সুপারিশের ওপর জাতীয় নির্বাচন নির্ভর করবে কি না, জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন-কানুন আছে সেভাবে প্রস্তুতি নিচ্ছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com