• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জামায়াত নেতাদের সঙ্গে ‘অশোভন আচরণ’, চারজনকে শোকজ করল বিএনপি

প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫ ১২:১১
আপডেট: বুধবার, ৫ মার্চ, ২০২৫ ১২:১১

জামায়াত নেতাদের সঙ্গে ‘অশোভন আচরণ’, চারজনকে শোকজ করল বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক
পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঢুকে বিশৃঙ্খলা ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে চার নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।

পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঢুকে বিশৃঙ্খলা ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে চার নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা জেলার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সুজানগর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মজিবর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু খা, বিএনপি নেতা মোহাম্মদ মানিক খা এবং এন. এ কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।