• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঢাকায় এসে রোজা রাখবেন আন্তোনিও গুতেরেস

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ৭:২৬
আপডেট: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ৭:২৬

ঢাকায় এসে রোজা রাখবেন আন্তোনিও গুতেরেস

জনতার আওয়াজ ডেস্ক

চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আগামী ১৩ মার্চ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রনে তার এ সফর অনুষ্ঠিত হবে। জাতিসংঘের মহাসচিবের এই সফরের শিরোনাম ‘রামাদান সলিডারিটি ভিজিট’।

সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন তিনি। পবিত্র রমজান মাসে ঢাকায় আসছেন বলেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর মিসর ও জর্ডান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি।

এবারের রোজার শুরুতেই বিশ্বজুড়ে মুসলমানদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এক ভিডিওবার্তায় অ্যান্তোনিও গুতেরেস বলেন, বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন শুরু করতে চলেছেন। এ উপলক্ষে তাদের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা। রমজান হলো পরিবার ও সম্প্রদায়ের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ এবং কম ভাগ্যবানদের স্মরণ করারও একটি সুযোগ।

গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারমূলক বিষয়ে প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান তার হাতে এই আমন্ত্রণপত্র তুলে দেন।

সফরের আনুষ্ঠানিকতা ও কর্মসূচির বিস্তারিত পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি হবে গুতেরেসের বাংলাদেশে দ্বিতীয় সফর। এর আগে ২০২৩ সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে আলোচনা করতে ঢাকায় এসেছিলেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com