• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মাসব্যাপী গণইফতার বিতরণ কার্যক্রম চলছে গণঅধিকার পরিষদের

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ৮:২২
আপডেট: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ৮:২২

 

জনতার আওয়াজ ডেস্ক

গণঅধিকার পরিষদের মাসব্যাপী গণইফতার বিতরণ কার্যক্রম চলছে। (০৬ মার্চ) কর্মসূচির পঞ্চম দিনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় বিজয়নগর পানির টাংকির পাশে আল রাজি কমপ্লেক্সের সামনে গণইফতার বিতরণ করা হয়।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগরের আয়োজনে গণইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, গণঅধিকার পরিষদ এ দেশের গণমানুষের রাজনীতি করে। নিপীড়িত, নির্যাতিত মানুষের অধিকার নিয়ে গণঅধিকার পরিষদ কাজ করে। প্রতি বছরের মতো এবছরও আমরা গণইফতার বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি। মূলত কার্যালয়ের আশেপাশে অনেক অসহায় মানুষ রয়েছে তারা যেন ভালোমতো ইফতার করতে পারে তার জন্যই আমাদের এই আয়োজন। এ সকল অসহায় মানুষকে সঙ্গে নিয়ে আমরা কার্যালয়ের সামনে প্রতি রমজানেই ইফতার করি।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন বলেন, মাসব্যাপী গণঅধিকার পরিষদের ইফতার বিতরণ কর্মসূচী চলছে। গণঅধিকার পরিষদের তরুণ নেতৃত্ব অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি দায়িত্ব এবং কর্তব্য পালনে সব সময় ভূমিকা পালন করে থাকে। সেই নিরিখেই এই ইফতার আয়োজন যা ধারাবাহিকভাবে চলছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম