• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ৮:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ৮:৩৮

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. হিমেল খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. নাজমুল হুদা বিপ্লব, ডা. একরামুল রেজা টিপু, ডা. জুনাইদুর রহমান লিখন, ডা. মনিরুল ইসলাম চয়ন, ডা. নাবিল আলম, ড্যাবের সহসভাপতি ডা. রহিমা খাতুন সেফালী, ডা. আমান উল্লাহ আমান, ড্যাবের উপদেষ্টা ডা. এএসএম মুসা খান, কোষাধ্যক্ষ ডা. মনির হোসেন, ড্যাবের নেতা ডা. শান্তুনু সাইহাম অর্ণব, ডা. জাকিয়া সুলতানা রুনা সহ এনডিএফ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডা. মো. আবু হানিফ প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন ডা. মেজবাহ উদ্দিন চৌধুরী ও সদস্য সচিব ডা. মো. আকতার হোসাইন। দোয়া পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসেন।

এসময় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসকবৃন্দ সহ জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম