• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

গনতন্ত্র ও দেশনেত্রীর মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে : গোলাম আকবর খোন্দকার

প্রকাশ: রবিবার, ১৭ জুলাই, ২০২২ ৭:১১
আপডেট: রবিবার, ১৭ জুলাই, ২০২২ ৭:১১

গনতন্ত্র ও দেশনেত্রীর মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে : গোলাম আকবর খোন্দকার

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অন্তর্ভুক্ত উপজেলা, পৌরসভার আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার জেলা, উপজেলা ও পৌরসভার সম্মেলনের সময়সীমা নির্ধারণ করেন।

গত ১৩ জুলাই চট্টেশ্বরী রোডের বেভারলি হিলে অনুষ্টিত উক্ত সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে নেতাকর্মীদের সাথে তিনি মতবিনিময় করেন।

তিনি বলেন, সংগঠন ছাড়া কোন অধিকার আদায় করা সম্ভব নয়। গনতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সফল করতে দলকে সংগঠিত করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, বিএনপি সমগ্র বাংলাদেশে শক্তিশালী সংগঠনে পরিণত হতে চলেছে। চট্টগ্রাম উত্তর জেলাকেও আন্দোলনের জন্য তৈরি হতে হবে।

সভায় মিরেশ্বরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগ করায় তীব্র নিন্দা জানিয়ে প্রস্তাব গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাহ উদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, কর্নেল(অবঃ) আজিমুল্লাহ বাহার, এডঃ আবু তাহের, ডাঃ খুরশিদ জামিল, জসিম উদ্দিন চৌধুরী, নুরুল আমিন চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আবু আহমেদ হাসনাত, কাজী সালাউদ্দিন, মিরেশ্বরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরেশ্বরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন খান, সদস্য সচিব জাহিদুল ইসলাম, বারৈয়াহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, সীতাকুণ্ড উপজেলা কমিটির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহবাযক জাকের হোসেন, সদস্য সচিব সালেহ আহমদ ,সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহ্বায়ক রিপন তালুকদার, সদস্য সচিব আবুল বাশার, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, সদস্য সচিব আবুল কালাম আজাদ, নাজিরহাট পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ এজাহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, রাউজান পৌরসভা বিএনপির আহবায়ক আবু মোহাম্মদ, সদস্য সচিব ইফতেখার উদ্দিন খান, রাঙ্গুনিয়া পৌরসভার বিএনপির আহবায়ক মাহবুব সাফা, সদস্য সচিব আব্দুস সালাম, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক মোহাম্মদ জাকির হোসেন ও সদস্য সচিব ওহিদুল আলম প্রমুখ নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com