• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জাতীয় রাজনীতিতে ফটিকছড়ির দুই অগ্নিকন্যা

প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫ ১:১৪
আপডেট: শনিবার, ৮ মার্চ, ২০২৫ ১:১৪

968596 9

জাতীয় রাজনীতিতে ফটিকছড়ির দুই অগ্নিকন্যা

জনতার আওয়াজ ডেস্ক
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের ক্ষেত্রে রাজপথে অনবদ্য ভূমিকা রেখেছিলেন ফটিকছড়ির দুই অগ্নিকন্যা। তাদের একজন উমামা ফাতেমা ও নাহিদা সরওয়ার চৌধুরী নিভা।

উমামা ফাতেমা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্ব পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়নে। দি ঢাকা মার্কেন্টাইল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ সেলিম চৌধুরীর মেয়ে তিনি৷

কেন্দ্রীয় রাজনীতিতে আলোচিত ফটিকছড়ির আরেক তরুণী হলেন- নাহিদা সরওয়ার চৌধুরী নিভা। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতৃত্ব নিভা। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাড়ি ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নে। বীর মুক্তিযোদ্ধা সরওয়ার চৌধুরীর কনিষ্ঠ কন্যা নিভার জন্ম আওয়ামী পরিবারে। তার বড় বোন অ্যাড. জোবাইদা সরওয়ার চৌধুরী নিপা চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন এবং যুবমহিলা লীগ নেত্রী। বড় ভাই দিয়াজ ইরফান চৌধুরী ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক থাকাকালীন হত্যাকাণ্ডের শিকার হয়ে মৃত্যুবরণ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com