• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

এবার ছাত্রদলের টাকার উৎস জানতে চাইলেন জবি ছাত্রশিবিরের সেক্রেটারি

প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫ ৪:৪০
আপডেট: শনিবার, ৮ মার্চ, ২০২৫ ৪:৪০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্রদলের টাকার উৎস জানতে চেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম।

শুক্রবার বিকালে জবি ছাত্রশিবিরের সেক্রেটারি নিজ দলের টাকার উৎস জানিয়ে ছাত্রদলের কাছে পাল্টা প্রশ্ন রেখে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন।

ওই পোস্টে রিয়াজুল লেখেন, ‘ছাত্রদলের টাকার উৎস কী?’ অনেকের ধারণা, ছাত্রদল সাধারণ সম্পাদকের একটি প্রশ্নকে কেন্দ্র করে পাল্টা এ প্রশ্ন রেখেছেন জবি শিবিরের এ নেতা।

প্রসঙ্গত, এদিন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি।

ছাত্রদল সম্পাদক বলেন, আমারা গণমাধ্যমে ছাত্রশিবিরের সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিন গণ-ইফতার কর্মসূচিতে ৩ লাখ টাকা ব্যয় করছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, তারা এত টাকা কিভাবে উপার্জন করছেন। তাদের আয়ের উৎস কী? একটি সাধারণ ছাত্র সংগঠন মাসে ৯০ লাখ টাকা কোথায় পাচ্ছে এই আমরা গণমাধ্যমের মাধ্যমে শিবিরের কাছে জানতে চাই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম