• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

যুব মহিলা লীগ নেত্রী বিথি গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ১:১৫
আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ১:১৫

 

জনতার আওয়াজ ডেস্ক

কুমিল্লার দেবীদ্বারে জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য তানিয়া সুলতানা বিথিকে গ্রেপ্তার করছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) দুপুরে দেবিদ্বারের ছোট আলমপুর মাস্টার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিথি আলমপুর মাস্টার বাড়ির মোখলেছুর রহমানের মেয়ে। তিনি স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যাসহ একাধিক মামলার আসামি।

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যাসহ মোট ছয়টি মামলার আসামি বিথি। ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে তার সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় তার।

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিথি আত্মগোপনে ছিলেন। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মাজারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিথিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। তিনি সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের সক্রিয় সমর্থক ছিলেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, তানিয়া সুলতানা বিথিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম