• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

শেখ পরিবারের নামে থাকা তিন বাহিনীসহ ৮ সংস্থার নাম পরিবর্তন

প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৪:৩১
আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৪:৩১

শেখ পরিবারের নামে থাকা তিন বাহিনীসহ ৮ সংস্থার নাম পরিবর্তন

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্র-জনতার আন্দোলনে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তাঁর পরিবারের সদস্য ও তাঁর সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে থাকা ৮টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।

রবিবার (৯ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর ৩টি, বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ১টি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টিসহ সর্বমোট ৮টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বাতিল করে প্রস্তাবিত নতুন নামপ্রতিরক্ষা উপদেষ্টার (প্রধান উপদেষ্টা) অনুমোদনের প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের নিম্নোক্ত সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার বর্তমান নাম বাতিলপূর্বক পরিবর্তিত নামে নামকরণ করা হলো।

যেসব স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে সেগুলো হলো:

চট্টগ্রাম নিউ মুরিংয়ের বানৌজা বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে বানৌজা খালিদ বিন ওয়ালিদ; ঢাকার খিলক্ষেত নামাপাড়ায় বানৌজা শেখ মুজিবের নাম পরিবর্তন করে বানৌজা ঢাকা; কক্সবাজারের পেকুয়ায় বানৌজা শেখ হাসিনার নাম পরিবর্তন করে বানৌজা পেকুয়া; ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি, বঙ্গবন্ধু–এর নাম পরিবর্তন করে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার।

ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বিমানবাহিনীর বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারের নাম পরিবর্তন করে বাংলাদেশ অ্যারোনটিক্যাল সেন্টার; যশোরের বিএএফ একাডেমিতে বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম পরিবর্তন করে বিএএফএ কমপ্লেক্স; ঢাকার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের শেখ হাসিনা কমপ্লেক্সের নাম পরিবর্তন করে ডিএসসিএসসি কমপ্লেক্স; ঢাকার শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণভবন কমপ্লেক্সে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন করে প্রতিরক্ষা জাদুঘর করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com