• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সড়ক দুর্ঘটনায় আহত শাকিলের পাশে ড. মঈন খান

প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৭:৫৬
আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৭:৫৬

সড়ক দুর্ঘটনায় আহত শাকিলের পাশে ড. মঈন খান

জনতার আওয়াজ ডেস্ক
সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন শাকিলের খোঁজখবর নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

আহত শাকিল ঢাকা টাইমস-এর বিশেষ প্রতিনিধি সাংবাদিক জাহিদ বিপ্লবের ভাই। সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হন শাকিল। এ সময় মঈন খান আহত শাকিলের চিকিৎসার খোঁজখবর নেন।

রোববার (৯ মার্চ) বিকেলে ড. মঈন খান হাসপাতালে এলে পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান তাকে অভ্যর্থনা জানান।

এ সময় ডা. কেএম শরফুদ্দিন আশিক এবং হাসপাতাল কর্মচারী ইউনিয়নের সভাপতি নূর মোহাম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে একই হাসপাতালে চিকিৎসাধীন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তারের মাকে দেখতে যান ড. আব্দুল মঈন খান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com