• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

নতুন দল নিবন্ধনের বিষয়ে সোমবার গণবিজ্ঞপ্তি দেবে ইসি

প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৭:৫৯
আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৭:৫৯

নতুন দল নিবন্ধনের বিষয়ে সোমবার গণবিজ্ঞপ্তি দেবে ইসি

জনতার আওয়াজ ডেস্ক
ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নিতে আবেদন আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর পরিপ্রেক্ষিতে সোমবার (১০ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।

রবিবার (৯ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।

অতিরিক্ত সচিব জানান, সোমবার (১০ মার্চ) নতুন দলগুলোর কাছে থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে ২০ এপ্রিল পর্যন্ত।

জানা যায়, বর্তমান ইসির নিবন্ধিত দল হিসেবে রয়েছে ৫৪টি রাজনৈতিক দল। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বাড়বে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com