• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি জনগণের রায়কে সবসময় সমর্থন করে আসছে : খোকন

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ ৪:৩৪
আপডেট: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫ ৪:৩৪

96584

বিএনপি জনগণের রায়কে সবসময় সমর্থন করে আসছে : খোকন

মালদ্বীপ প্রতিনিধি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন, বিএনপির জনগণের রায়কে সবসময় সমর্থন করে আসছেন। বাংলাদেশের জনগণ ভয়, নিপীড়ন এবং রাজনৈতিক অনিশ্চয়তামুক্ত একটি ভবিষ্যতের প্রত্যাশা কামনা করেন। তাই দেশের মানুষের স্বার্থ রক্ষায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। প্রবাসীরা অবস্থানরত স্ব-স্ব দেশের আইন মেনে চলে বিএনপি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য আহ্বান জানান।

মঙ্গলবার (১৮ই) মার্চ রাজধানী মালের তিন তারকাবিশিষ্ট ম্যানহাট বিজনেস হোটেলের হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মালদ্বীপ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলমের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো.খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক প্রবাসী ডাক্তার ড. কে এম হুরিয়া পারভীন, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিগত দেড় যোগ ধরে খুনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছেন। আগামী দিনে ও দেশের জনগণের স্বার্থ রক্ষায় প্রবাসীরা কাজ করা যাবে মালদ্বীপ বিএনপি।

অনুষ্ঠানে সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ জুলাই এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আহত নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মালদ্বীপ বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাসুম বিল্লাহ।

এ সময় মালদ্বীপ বিএনপির উপদেষ্টা আবদুল ছালিম কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, সহ-সভাপতি আলতাফ হোসাইন , মো. শাহাআলম, মোহাম্মাদ ফারুক, আলমগীর মজুমদার, রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মজুমদার, মানিক হোসেন, মোহাম্মদ আবু জাহের, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী, মোহাম্মদ পিয়াস, কোষাধক্ষ্য আব্দুল্লাহ কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com