• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাস্তায় ছিটকে পড়ে ইডেন কলেজের ছাত্রী নিহত

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ ১:০২
আপডেট: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ ১:০২

9602 1

রাস্তায় ছিটকে পড়ে ইডেন কলেজের ছাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

রাজধানীতে রিকশা থেকে ছিটকে পড়ে উম্মে সালমা (২৪) নামে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বংশালে এ ঘটনা ঘটে।

নিহত সালমা ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে। তিনি ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে থাকতেন।

সালমার চাচাতো ভাই জানান, ঈদের ছুটি শেষে আমি ও আমার চাচাতো বোন ভোলা থেকে লঞ্চে করে ঢাকার সদরঘাটে এসে নামি ভোর সাড়ে ৩টায়। পরে আমরা রিকশায় করে ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে যাচ্ছিলাম। পথে বংশাল এলাকার ফায়ার সার্ভিসের একটু আগে রিকশা জোরে ব্রেক করলে সালমা রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পায়। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, আমার বোন ইডেন কলেজের মাস্টার্সের ছাত্রী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ভোরে একটি মেয়েকে ঢাকা মেডিক্যালে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com