• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

যে কারণে মুসলিম হন অভিনেত্রী আয়েশা টাকিয়া

প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৪:৩৬
আপডেট: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৪:৩৬

96333696

যে কারণে মুসলিম হন অভিনেত্রী আয়েশা টাকিয়া

জনতার আওয়াজ ডেস্ক
সবচেয়ে ‘অভাগা নায়িকা’ হিসেবে ইন্ডাস্ট্রিতে পরিচিত বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া। মাত্র ১৩ বছর বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। শাহিদ কাপুরের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। তবে বলিউডের পিচ্ছিল রাস্তায় কোমর সোজা করে দাঁড়াতে পারেননি। ছিটকে পড়েছেন ট্র্যাকের বাইরে।

অভিনয় থেকে এখন অনেক দূরে থাকলেও এই অভিনেত্রী আলোচনায় ঠিকই রয়ে গেছেন। যদিও দীর্ঘদিন ক্যামেরার ফ্ল্যাশের সামনে তাকে পড়তে হয়নি।

গত বছর তাকে দেখে খোদ ইন্ডাস্ট্রির লোকজনই চিনতে পারেননি। প্লাস্টিক সার্জারি করে আমূল বদলে ফেলেছেন নিজেকে। আয়েশা টাকিয়ার ক্যারিয়ার যে একেবারেই মন্দ ছিল ঠিক তা নয়। বলা যায়, ভাগ্য তার প্রতি সহায় ছিল না।

২০০৪ সালে শহিদ কাপুরের সঙ্গে জুটি বেঁধে ‘টারজান দ্য ওয়ান্ডার কার’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। এরপর তাকে ‘সোচা না থা’, ‘সালামে ইশক’, ‘ওয়ান্টেড’, ‘পাঠশালা’সহ একাধিক সিনেমায় দেখা গিয়েছে। কিন্তু ক্যারিয়ারের মধ্যগগনে থাকাকালীন বলিউডকে বিদায় জানান এ অভিনেত্রী। তবে বলিউডে পা রেখেই আয়েশা প্রেমে পড়েছিলেন মনীষা কৈরালার ভাই সিদ্ধার্থের। কয়েক বছর পর সে সম্পর্ক ভেঙে যায়।

এরপর আমিশা প্যাটেলের ভাই অস্মিতের সঙ্গেও কিছুদিন প্রেম করেন আয়েশা। সেটাও বেশিদিন টেকেনি।

অবশেষে তিনি ২০০৮ সালে বিয়ে করেন ব্যবসায়ী ফারহান আজমিকে। ২০০৯ সালে ধর্মান্তরিত হন। নিজের নাম রাখেন আয়েশা আজমি। মূলত মুসলিম যুবককে বিয়ে করেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। বর্তমানে সুখেই জীবন কাটাচ্ছেন ফারহান-আয়েশা জুটি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com