• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ও বাংলা নববর্ষ উপলক্ষেতারেক রহমানের বাণী

প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৪:৫২
আপডেট: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৪:৫২

9666589 3

নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ও বাংলা নববর্ষ উপলক্ষেতারেক রহমানের বাণী

নিজস্ব প্রতিবেদক
“পার্বত্য অঞ্চলবাসীসহ বাংলাভাষীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য জাতিসত্তা। বাংলাদেশী জাতীয়তাবাদই এই ভূখন্ডে সকল জনগোষ্ঠীকে অভিন্ন সত্তা দান করেছে। পার্বত্য অঞ্চলবাসী বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু এবং বাংলা নববর্ষ উপলক্ষে সব সম্প্রদায়ের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিবাদন জানাচ্ছি।
পাহাড়ী বিভিন্ন নৃ-গোষ্ঠী জনগণের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস বাংলাদেশের জাতীয় ইতিহাস ও সংস্কৃতির অভিন্ন অংশ। যা আমাদের ঐতিহ্যকে মহিমামন্ডিত, প্রাচুর্য্যময় ও সৌন্দর্য্যমন্ডিত করেছে। উৎসব মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, মিলনের বোধে উদ্দীপ্ত করে ও সংযুক্ত করে সমাজের নানা সম্প্রদায়। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সারা বিশ্বে দেশের মর্যাদা এক উজ্জলতর ভিন্নমাত্রা লাভ করেছে। মানুষে-মানুষে সম্প্রীতি ও মিলনের অমিয় বাণী মিশে আছে আমাদের লোকজ ঐতিহ্যের মধ্যে। এদেশের সাধকেরা সেই বাণীই প্রচার করেছেন। এদেশের বিভিন্ন নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়সহ সকল নাগরিকের সমান অগ্রগতি, বিকাশ, নিরাপত্তা ও সংবিধান বর্ণিত মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
বাংলাদেশের ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায় ও জনগণের নিজেদের পার্বণ ও উৎসব জাতীয় উৎসবেরই অংশ। এই উৎসবের দিনগুলো আনন্দে ভরে উঠুক আর বাংলা নববর্ষ সবার জন্য অনাবিল শান্তি ও সুখের হোক-এই কামনা রইল।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com