• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সোনারগাঁয়ে পরকীয়া প্রেমিকের বাড়িতে প্রেমিকাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ ১০:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ ১০:৩৫

9632587

সোনারগাঁয়ে পরকীয়া প্রেমিকের বাড়িতে প্রেমিকাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

এম আর কামাল, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের দাবিতে পরকিয়া প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া প্রেমিকা রোকসানা আক্তারকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) বিকালে নিহতের ছোট ভাই এনামুল হক বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ্যসহ ৪/৫জনকে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন তালতলা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক রাজু আহম্মেদ।
জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের হিনানপুর দেওয়ান বাড়ি গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে মনির হোসেনের সঙ্গে বাইশটেকি গ্রামে মৃত মনু মিয়ার স্বামী পরিত্যক্তা মেয়ে রোকসানা আক্তারের পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভনে একাধিকবার উভয়ের মধ্যে শারিরিক সম্পর্ক গড়ে উঠে। গত সোমবার ভোরে প্রেমিক মনিরের বাড়িতে প্রেমিকা রোকসানা বিয়ের দাবিতে অবস্থান নেয়ায় মনিরের বাড়ির লোকজন তাকে একাধিকবার বাড়ির বাইরে টেনে হেঁচড়ে বের করে দেয়।
রোকসানার তার অবস্থানে অনড় থাকায় দুপুরে মনির হোসেন, তার ভাই গোলজার, খোকন ওরফে খোকা, ছেলে রানা, মনিরের স্ত্রীসহ ১০/১২জনের একটি দল এসএস পাইপ, লোহার রড দিয়ে পিটিয়ে মারাক্তকভাবে রক্তাক্ত করে আহত করে।
মূমূর্ষ অবস্থায় রোকসানাকে মনির হোসেন, তার ছেলে রানা ও মনিরের স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। পথে রোকসানার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক রোকসানাকে মৃত ঘোষনা করে।
এসময় মনির হোসেন ও তার পরিবারের লোকজন হাসপাতালে লাশ রেখেই মোবাইল বন্ধ করে পালিয়ে যায়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com