• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর

প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ১:২৩
আপডেট: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ১:২৩

 

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের প্রস্তুতির মধ্যেই ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ’ এর অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর বৌদ্ধ মন্দির সংলগ্ন ডিসি হিলে অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর করে একদল লোক।

পরিষদের সমন্বয়কারী সুচরিত দাশ খোকন বলেন, ‘সোমবার সকাল থেকেই আমাদের বর্ষবরণ অনুষ্ঠান শুরুর কথা। সে অনুযায়ী মঞ্চ থেকে আনুষঙ্গিক সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করে ফেলেছিলাম। সন্ধ্যার কিছু আগে ৪০ থেকে ৫০ জন যুবক এসে ডিসি হিলে আমাদের অনুষ্ঠান মঞ্চে হামলা করে।’

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম বলেন, ‘আগে থেকেই অনুষ্ঠানস্থলে আমাদের ফোর্স ছিল। সন্ধ্যার দিকে কিছু দুর্বৃত্ত হামলার চেষ্টা করলেও আমরা প্রতিহত করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

ওসি ভাঙচুর প্রতিহত করার কথা বললেও ঘটনাস্থলের ছবিতে দেখা যায় চেয়ার ও মঞ্চের কাঠামো ভেঙে পড়ে আছে, প্যান্ডেলের কাপড় ও প্যানাফ্ল্যাক্সের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম