• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বর্ষবরণ উদযাপন উপলক্ষ্যে ঢাবি এলাকায় কঠোর নিরাপত্তা

প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ১২:৫৮
আপডেট: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ১২:৫৮

বর্ষবরণ উদযাপন উপলক্ষ্যে ঢাবি এলাকায় কঠোর নিরাপত্তা

জনতার আওয়াজ ডেস্ক
উৎসবমুখর পরিবেশে সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। বর্ষবরণ উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের অনুষ্ঠানগুলোতে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ও শাহবাগ এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বাংলামোটর মোড়ে ব্যারিকেড দিয়ে ডাইভারশন দেওয়া হয়েছে যেন বাসসহ বড় যানবাহন শাহবাগের দিকে যেতে না পারে। নেভি গলির মুখে পুলিশের আরেকটি ব্যারিকেড দেওয়া হয়েছে যেন ছোট যানবাহনগুলোকেও শাহবাগের দিকে যেতে না পারে। এরপর থেকে শাহবাগ যাওয়া মানুষজনকে হেঁটেই আসতে হচ্ছে।

এদিকে পুরো শাহবাগ মোড় ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখতে দেখা যায় যেন কেউ শোভাযাত্রায় সামনে দিয়ে প্রবেশ করতে না পারে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়।

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ বের করা হবে।

সকাল ৮টা থেকে শোভাযাত্রার প্রস্তুতি চলবে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর এবং বাংলা একাডেমির সামনের রাস্তা ঘুরে পুনরায় চারুকলা প্রাঙ্গণে এসে শেষ হবে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত প্রবেশপথ থাকবে-তারা কেবল নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com