• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ডিএমপির অশ্বারোহী দল

প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ১:০০
আপডেট: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ১:০০

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) অশ্বারোহী দল অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়’। এতে তারা ১৮টি হরিয়ানা ঘোড়া নিয়ে এসেছেন। সোমবার (১৪ এপ্রিল) শোভাযাত্রা শুরু থেকেই তারা একেবারেই সামনের সারিতে অংশ নেন।

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হচ্ছে।

অশ্বারোহী দলের সংশ্লিষ্টরা জানান, এবারের আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশ পুলিশের ১৮টি ইন্ডিয়ান হরিয়ানা ঘোড়া আনা হয়েছে। সুঠাম দেহের এসব ঘোড়া আনন্দ শোভাযাত্রার সামনে হাঁটছে। একইসঙ্গে সাজানো হয়েছে রঙিন কাপড় দিয়ে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা অংশ নিয়েছেন হাজারো জনতা।

চারুকলা প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। ভোরের আলো ফুটতেই জনস্রোত জমতে শুরু করে। রমনা, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায়ও ছিল মানুষের ঢল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম