• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

দ্রুত সময়ে বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন দেখতে চায় এনসিপি

প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৭:০৯
আপডেট: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৭:০৯

 

জনতার আওয়াজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দ্রুত সময়ের মধ্যেই আমরা বিচার এবং সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই।

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটন রোডে আয়োজিত এনসিপির পয়লা বৈশাখ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নাগরিক পার্টি বর্তমানে বিচার, কাঠামোগত সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের বিষয়গুলোকে রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করেছে।

এনসিপির এ আহ্বায়ক বলেন, আমরা সরকারের কাছে বিচার ও সংস্কার কার্যক্রমের একটি রোডম্যাপ চেয়েছি, যাতে এগুলোর মাধ্যমে গণপরিষদ ও আইনসভায় অগ্রসর হওয়া যায়।

তিনি বলেন, এবার প্রথমবারের মতো হাসিনামুক্ত, ফ্যাসিস্টমুক্ত বৈশাখ উদযাপন করতে পারছি। আশা করি সামনের দিনগুলোতে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারবো।

জুলাই বিপ্লব প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সেভাবে ধারণ করছে না। অথচ আমরা তখনই বলেছিলাম, এটি কেবল কোনো ব্যক্তির পরিবর্তনের জন্য নয়, বরং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থান কেবল দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি রাষ্ট্রের আমূল কাঠামোগত পরিবর্তন, মানুষের ন্যায়বিচারের অধিকার এবং একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন।

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম