• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

কারাগারে বন্দিদের নিয়ে বৈশাখী উৎসব উদযাপন

প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৭:১৫
আপডেট: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৭:১৫

 

জনতার আওয়াজ ডেস্ক
বর্ণিল আয়োজনে ঢাকাসহ সারা দেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২। বন্দিদের নিয়ে ভিন্ন এক বাংলা বর্ষবরণ উদযাপনের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।

এ উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে ৬৮টি কারাগারেই নানা ইভেন্টের আয়োজন করা হয়।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক ( মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, ঢাকাসহ দেশের ৬৮টি কারাগারে বন্দিদের জন‍্য “পহেলা বৈশাখ উপলক্ষ্যে উন্নতমানের বিশেষ খাবার দেওয়া হয়। বন্দিদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন জানান, খেলাধুলা প্রতিযোগিতার আয়োজনে বন্দিদের মধ্যে বর্ষবরণের ভিন্ন এক মাত্রা যুক্ত হয়েছে। ৬৮ কারাগারের বন্দিদের জীবন কাহিনি সংক্রান্ত ও বন্দীদের লেখা নিয়ে “বন্দি কথন” শীর্ষক দেয়াল পত্রিকা প্রকাশের আয়োজন করা হয়। বড় কারাগারগুলোতে সকালে পান্তাভাত-ইলিশ খাওয়ার ব‍্যবস্থা করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম