• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কম্প্রোমাইজের রাজনীতি করলে শিষ্টাচারবহির্ভূত আচরণ পাবেন’

প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ৯:০২
আপডেট: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ৯:০২

96002

কম্প্রোমাইজের রাজনীতি করলে শিষ্টাচারবহির্ভূত আচরণ পাবেন’

জনতার আওয়াজ ডেস্ক
যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ সতর্কবার্তা দেন তিনি। সবাইকে আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসার আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, “যেদিন থেকে আমাদের আওয়ামীবিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।

যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করে হাসনাত বলেন, ‘অতি শিগগির আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ। আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com