• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

আ’লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বং স করে দিয়েছে: এমরান চৌধুরী

প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ৯:১১
আপডেট: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ ৯:১১

960005

আ’লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বং স করে দিয়েছে: এমরান চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিজেদের ক্ষমতাকে আকড়ে রাখতে এবং দেশেকে মেধাশূণ্য করার জন্য পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। পাঠ্যপুস্তকে ইতিহাসকে বিকৃতি করেছে। তারা সর্বক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণ করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাঠ্যধারায় বেশ কিছু পরিবর্তন এনেছে। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষাক্ষেত্রে আমুল পরিবর্তন আসবে।’

মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর ইউনিয়নে তাজ-মামন্দ ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তির পুরষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘স্বাধীনতার পরবর্তি সময়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারার তীরবর্তী কোন এলাকার কাঙ্খিত উন্নয়ণ হয়নি। দেশবাসী বিএনপিকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিয়ে এই দুই উপজেলা মডেল উপজেলায় রুপান্তর হবে ইনশাআল্লাহ।’

তাজ-মামন্দ ফাউন্ডেশনের সভাপতি হাফিজ আহমদ হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এস.এ রিপন, গোলাপগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসেন, কুশিয়ারা মেডিকেল ক্লিনিক এর এমডি জেড রহমান জুন, গোলাপগঞ্জ উপজেলা জাসাস এর সদস্য সচিব তানহার আহমদ লায়েক, মানবাধিকার কর্মী দারা খাঁন, তাজ-মামন্দ ফাউন্ডেশনের উপদেষ্টা মঈন উদ্দিন, তাজ-মামন্দ ফাউন্ডেশনের সহ সভাপতি আব্দুল আজিজ ফলিক।

হাফিজ কারী মিফতাহ উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তাজ-মামন্দ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক মুন্না।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জায়েদুর রহমান, উপজেলায় যুবদলের সিনিয়র সদস্য জাবেদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, ভাদেশ্বর ইউনিয়নের মেম্বার জিয়াউল হক সাদ, ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অভিভাবক সদস্য আব্দুল হামিদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা হোসাইন শহীদ প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com