• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

মৃত্যুশয্যায় বাবার পাশে না থাকায় স্ত্রীকে বয়কট করলেন হিরো আলম

প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ ২:২৪
আপডেট: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ ২:২৪

 

বিনোদন ডেস্ক
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের পালক বাবা (আশ্রয়দাতা) আবদুর রাজ্জাক মারা গেছেন। হাসপাতালে মুমূর্ষু অবস্থায় বাবার পাশে না থাকায় স্ত্রী রিয়া মনিকে বয়কট করার (ছেড়ে দেওয়ার) ঘোষণা দিয়েছেন হিরো আলম।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার একটি সরকারি হাসপাতালে রাত ৯টায় তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরদিন বুধবার (১৬ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে স্ত্রীকে বয়কটের কথা বলেন হিরো আলম।

পোস্টে তিনি লিখেছেন, ‘রিয়া মনিকে আমার জীবন থেকে বয়কট করলাম। কারণ, আমার বাবা হসপিটালে, সে (রিয়া মনি) আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ-গান করে বেড়ায় এবং তার পরিবারের কোনো সদস্য আমার বাবাকে এতদিন দেখতে আসেনি। আমার বাবা বেঁচে থাকতে হাসপাতালে দেখতে এলো না, তাহলে আমি পড়ে থাকলে সে কী করবে।’

রিয়াকে বিপথ থেকে ফেরানোর চেষ্টা করার কথা উল্লেখ হিরো আলম আরও লেখেন, ‘রিয়া মনি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার। সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। ছেড়ে দেওয়া গরু কোনোদিন ঘরে বন্দি করে রাখা যায় না। রিয়া মনি যে কত খারাপ, খুব শিগগিরই বুঝতে পারবেন আপনারা।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম