• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দিন আমাদেরও আসবে’, কাঠগড়ায় দাঁড়িয়ে মেননকে ইনু

প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ ২:২৯
আপডেট: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ ২:২৯

96586 2

দিন আমাদেরও আসবে’, কাঠগড়ায় দাঁড়িয়ে মেননকে ইনু

জনতার আওয়াজ ডেস্ক
আদালতে গ্রেপ্তার শুনানিতে এসে কাঠগড়ায় দাঁড়িয়ে শুনানি শুনছিলেন সাবেক দুই মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। শুনানির এক পর্যায়ে ইনু মেননকে হেসে বলেন, ‘দিন আমাদেরও আসবে।’ জবাবে মেননও মুচকি হাসেন।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী-এমপির সঙ্গে রিমান্ড ও গ্রেপ্তার শুনানির জন্য তোলা হয় আওয়ামী লীগের সহযোগী দুটি দলের হেভিওয়েট নেতা জাসদের ইনু ও ওয়ার্কার্স পার্টির মেননকে।

শুনানির সময় কাঠগড়ায় পাশাপাশি দাঁড়ান ইনু ও মেনন। মেনন মুখে হাত দিয়ে একটু মনোযোগ সহকারেই সবার শুনানি শুনছিলেন। পাশে দাঁড়িয়ে ইনুও যেন তার সঙ্গ দিচ্ছিলেন। বিভিন্ন মন্ত্রী-এমপি আসামিদের শুনানির সময় কখনো হাসতে, কখনো বিরক্ত হতে দেখা যায় তাদের। বিভিন্ন বিষয় নিয়ে কথাও বলেন তারা।

শুনানির এক পর্যায়ে হাসানুল হক ইনু হেসে মেননকে বলেন, ‘দিন আমাদেরও আসবে।’ তবে এ কথার কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি হাসেন রাশেদ খান মেনন।

এদিকে শুনানি চলাকালে মেনন তার আইনজীবী তানভীরকে বলেন, ‘কালকে হয়তো আমাকে হাসপাতালে তুলতে পারে।’ কি বিষয়ে বললেন জানতে চাইলে তার আইনজীবী তানভীর বলেন, উনি (মেনন) আসলে অসুস্থ। ৮৩ বছর বয়স। কাল উনাকে হাসপাতালে আনতে পারে বলে জানিয়েছেন।

এদিকে শুনানি শেষে ইনু ও মেননকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তাদের আবার কড়া নিরাপত্তায় হাজতখানায় নেওয়া হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার হয়ে ইনু ও মেনন একাধিক মামলায় রিমান্ডে গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com