• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

অভিনয় ছাড়ার ইঙ্গিত অস্কারজয়ী অভিনেত্রী কেটের

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ ১:২৩
আপডেট: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ ১:২৩

 

বিনোদন ডেস্ক

অবসরে যাওয়ার ইঙ্গিত দিলেন হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেট। রেডিও টাইমসের বরাতে ১৫ এপ্রিল খবরটি জানিয়েছে দ্যা গার্ডিয়ান।

অভিনয় ছাড়ার বিষয়ে রেডিও টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্ল্যানচেট বলেন, ‘আমি যখনই বলি অভিনয় ছেড়ে দেবো, তখন আমার পরিবারের লোকজন তা বিশ্বাস করতে চায় না। কিন্তু আমি অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়ে সিরিয়াস। এটি ছাড়াও জীবনে আমি অনেক কিছু করতে চাই।’

বর্তমানে তার তিনটি চলচ্চিত্রের প্রযোজনা চলছে। সেগুলো হলো জিম জারমুশের ‘ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার’ (এই বছরের শেষের দিকে মুক্তি পাবে), সায়েন্স ফিকশন কমেডি ‘আলফা গ্যাং’ এবং বেন স্টিলারের ‘দ্য চ্যাম্পিয়নস’। তারপরও তিনি জোর দিয়ে বলেন, এবার তার অবসরের পরিকল্পনা গুরুতর।

অভিনয়ের জন্য অসংখ্য পুরষ্কার জিতেছেন এই অভিনেত্রী। যার মধ্যে রয়েছে দুইটি অস্কার জয়। বর্তমানে এই অভিনেত্রী জাতিসংঘের হয়ে কাজ করেন, একটি অত্যন্ত সমৃদ্ধ প্রযোজনা সংস্থা পরিচালনা করছেন।

তার উচ্চস্তরের কার্যকলাপ সত্ত্বেও এই অভিনেত্রী সাক্ষাৎকারে জানান, তিনি একজন সেলিব্রিটি, এটার কারণে তার অবস্থান নিয়ে তিনি অস্বস্তিকর অবস্থায় আছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম