• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

চোলাই মদসহ যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ ২:০৮
আপডেট: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ ২:০৮

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলায় চোলাই মদসহ এক যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার নাছির উদ্দিন টিটু (৪৩) উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে চোলাই মদসহ তাকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয়রা জানায়, গত ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যায় টিটু মেম্বার। বুধবার সন্ধ্যার দিকে অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওয়াপদা ব্রিজ সংলগ্ন আইয়ুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় যুবলীগ নেতা টিটু মেম্বারকে স্থানীয় কিছু লোকজন চোলাই মদসহ আটক করে বলে দাবি করে। পরে তাকে ওই চোলাই মদসহ পুলিশে সোপর্দ করে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে টিটু এলাকায় মাদক রাজ্যের গডফাদার ছিল। এছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাস,চাঁদাবাজি,দখল ও কিশোর গ্যাং সদস্যের মদদের অভিযোগ রয়েছে। তৎকালীন সময়ে স্থানীয়রা তার বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে পারেনি।

তবে অভিযোগ নাকচ করে নাম প্রকাশে অনিচ্ছুক অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা জানান, শুধু যুবলীগ করার কারণে টিটুকে বেধড়ক মারধর করে মাদকসহ পুলিশে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আগে মাদক বাণিজ্যের অভিযোগ থাকলেও বর্তমানে তিনি মাদকের সাথে নেই। তার অপরাধ তিনি যুবলীগ করেন।

যোগাযোগ করা হলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে। স্থানীয়রা টিটুকে ৪-৫ লিটার চোলাই মদসহ আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম